ইতালি বিএনপি নেতা সাব্বির আহমেদের পুনরায় ইতালি গমন


প্রকাশের সময় : ১৮/০২/২০২৬, ৯:২১ অপরাহ্ন
ইতালি বিএনপি নেতা সাব্বির আহমেদের পুনরায় ইতালি গমন

ইতালি বিএনপি নেতা সাব্বির আহমেদের পুনরায় ইতালি গমন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও সমাজসেবক, ইতালি প্রবাসী মোঃ সাব্বির আহমেদ পুনরায় ইতালি গমন করেছেন।
এর আগে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কয়ছর এম আহমেদ-এর নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি দেশে আসেন। দেশে অবস্থানকালে প্রায় ১৬ দিন ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কয়ছর এম আহমেদের বিজয় নিশ্চিত করতে প্রবাসী ভোটার ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
নির্বাচন শেষে গতকাল ১৭ ফেব্রুয়ারি তিনি পুনরায় ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
মোঃ সাব্বির আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের সঙ্গে তার সম্পর্ক অটুট। তিনি একজন পরিচিত সমাজসেবক হিসেবে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন।
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন, মানবিক সহায়তা ও রাজনৈতিক সচেতনতায় তার অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি প্রবাস থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।